শুক্রবার ০৫ জুন ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মেনু
×

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।
বিমসটেকের সম্মেলনে প্রথমদিন ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উত্তরায় আগুনে ৬ জন নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবি

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে কর্মকৌশল বের করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মার্কিন ইমিগ্রেন্ট ভিসার নতুন সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেসব দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব।


ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ এএম