মনোনয়ন প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা–৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজি আমিনুর রশীদ ইয়াছিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]