শুক্রবার ০৫ জুন ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মেনু
×

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল শোকজের জবাব না দিলে কী ‘অ্যাকশন’ নেওয়া হবে, তা জানিয়েছেন মিঠু। তিনি বলেন, ‘তাকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।’

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিসিবির পরবর্তী করণীয় কী হবে তা-ও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় এগোবে। জবাব না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।’

ইফতেখার রহমান মিঠু তার বক্তব্য দ্বারা সরাসরি না বললেও বুঝিয়েছেন বিসিবির পরিচালক পদ থেকেও অপসারণ হতে পারেন নাজমুল ইসলাম।

#বিসিবি

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম
তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি রিভালদো। নেইমারের কথার বিরোধিতা করে ৫২ বছর বয়সী এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি নেইমারকে বলতে শুনেছি, ক্যারিয়ারের সেরা সময়ে সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলত। সত্যি বলতে, আমি তার প্রতিভা ও দক্ষতাকে স্বীকার করি এবং এটাও বিশ্বাস করি সে ওই দলে থাকতে পারত। কিন্তু আমার জায়গায় খেলতে নামলে গল্পটা অন্যরকম হতে পারত। তার প্রতি সব ধরনের সম্মান ও প্রশংসা জানিয়ে আমি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি এটা (যেভাবে ঘটেছে সেভাবে) ঘটত না।’

রিভালদো ২০০২ বিশ্বকাপে নিজের বিশেষত্ব বোঝাতে গিয়ে বলেছেন, ‘সেই সময় আমি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য এতটাই মনোযোগী, দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুধার্ত ছিলাম যে, কেউ তার ক্যারিয়ারের সেরা সময়ে যতই ভালো হোক না কেন, আমার জায়গা নিতে পারেনি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, যারা সেই মুহূর্তে আমার সঙ্গে ছিল, তারা জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি কতটা কঠিন লড়াই করেছি।’

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
পাকিস্তানের হাতে ছিল ৭ উইকেট। খেলার জন্য সারাটা দিন তো পড়েই ছিল। কিন্তু মুলতানে আরও একবার হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। আজ ম্যাচের তৃতীয় দিনের সকালে ১৫.৪ ওভারেই হাতে থাকা সব উইকেট হারিয়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৪৮ রান।

তবে এরপরও মুলতানে সিরিজের প্রথম টেস্টে খুব খারাপ অবস্থায় নেই পাকিস্তান। চতুর্থ ইনিংসে রান তাড়ার জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ২৫১ রানের লক্ষ্য।

মুলতানে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার ঘটনা মাত্র একটিই আছে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ইনজামাম উল হকের সেঞ্চুরিতে ২৬১ রান করে জিতেছিল পাকিস্তান।

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রেডিও বার্তা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম
ব্যাটিং ও বোলিং বিভাগ ছাড়া ক্রিকেটে অবদান রাখার সুযোগ থাকে কোথায়? ফিল্ডিংয়ে। এই ফিল্ডিং করেই ম্যাচসেরা হয়েছেন উড। নিয়েছেন ৩টি ক্যাচ, সঙ্গে আরও একটি নিতে সহায়তা করেছেন। যা ম্যাচের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করেছেন ম্যাচসেরা নির্বাচনে জড়িত ধারাভাষ্যকারেরা।

ব্যাটিংয়ে উডের অবদান রাখার সুযোগই ছিল না। তিনি মূলত মাঠে নেমেছেন সুপার সাব হিসেবে। বোলিংয়ে ২ ওভারে রান দিয়েছেন ২১। যেখানে তাঁর দল ভাইপার্সের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাইট রাইডাইর্স ১৪০ রানেই গুটিয়ে গেছে। বোঝাই যাচ্ছে, অবদান রাখতে গিয়ে আরও পিছিয়ে দিয়েছেন উড!

সেটা অবশ্য ফিল্ডিংয়েই পুষিয়ে দিয়েছেন উড। শুরুটা কাইল মায়ার্সের ক্যাচ দিয়ে। অষ্টম ওভারে তখন নাইট রাইডার্সের রান ১ উইকেটে ৬৮। ওভারের পঞ্চম বলটিতে ছক্কা মেরে সবে খোলস ছেড়ে বেরিয়েছেন মায়ার্স। শেষ বলটিও ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কাই হতো, যদি না বাউন্ডারিতে উড না থাকতেন!

ব্যাটিং ও বোলিং বিভাগ ছাড়া ক্রিকেটে অবদান রাখার সুযোগ থাকে কোথায়? ফিল্ডিংয়ে। এই ফিল্ডিং করেই ম্যাচসেরা হয়েছেন উড। নিয়েছেন ৩টি ক্যাচ, সঙ্গে আরও একটি নিতে সহায়তা করেছেন। যা ম্যাচের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করেছেন ম্যাচসেরা নির্বাচনে জড়িত ধারাভাষ্যকারেরা।

ব্যাটিংয়ে উডের অবদান রাখার সুযোগই ছিল না। তিনি মূলত মাঠে নেমেছেন সুপার সাব হিসেবে। বোলিংয়ে ২ ওভারে রান দিয়েছেন ২১। যেখানে তাঁর দল ভাইপার্সের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাইট রাইডাইর্স ১৪০ রানেই গুটিয়ে গেছে। বোঝাই যাচ্ছে, অবদান রাখতে গিয়ে আরও পিছিয়ে দিয়েছেন উড!

সেটা অবশ্য ফিল্ডিংয়েই পুষিয়ে দিয়েছেন উড। শুরুটা কাইল মায়ার্সের ক্যাচ দিয়ে। অষ্টম ওভারে তখন নাইট রাইডার্সের রান ১ উইকেটে ৬৮। ওভারের পঞ্চম বলটিতে ছক্কা মেরে সবে খোলস ছেড়ে বেরিয়েছেন মায়ার্স। শেষ বলটিও ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কাই হতো, যদি না বাউন্ডারিতে উড না থাকতেন!